Posts

Showing posts from November, 2023

কেউ বুদ্ধিমান আবার কেউ বোকা হয় কেনো? মানুষ বুদ্ধিমান হয় কিভাবে?

Image
পৃথিবীর ৭০০ কোটি মানুষ যদি নিজেদের মধ্যে কোনো যোগাযোগ না করে তবে অবস্থাটা কেমন দাড়াবে? শেয়ারিং  বাদ দিয়ে শতধাবিভক্ত হয় তাহলে কি হবে? একটু চিন্তা করে দেখুন আমাদের সবারই অভাব রয়েছে।  পরস্পরের বিচ্ছিন্নতা আমাদের দূর্বল করবে, অনুৎপাদনশীল করবে, ধ্বংস ডেকে আনবে। (উদাহরণ মুসলিম বিশ্ব) অপরদিকে আমরা যদি কানেক্টেড হই। শেয়ার করি আর ঐক্যবদ্ধ হই তবে আমরা শক্তিশালী হবো, উৎপাদনশীল হবো। (উদাহরণ পশ্চিমা বিশ্ব তারা ইউনাইটেড, ইউনিয়ন গঠন করে আর আমরা??) ঠিক আমাদের ব্রেনে ১০ হাজার কোটি নিউরন আছে। এরা যদি নিজেদের মধ্যে যোগাযোগ না করতে পারে, শেয়ারিং, রিলেটিং না করে শতধাবিভক্ত হয়ে পড়ে আপনার দেয়া বিক্ষিপ্ত আর অগোছালো বিভন্ন ধরনের ইনফরমেশন তাহলে কি হবে? আমরা দূর্বল হয়ে পড়বো, অনুৎপাদনশীল অর্থাৎ বোকা হয়ে যাবো। অপরপক্ষে এই ১০ হাজার কোটি নিউরনের যত বেশী সংখ্যক নিউরন নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে, ইনফরমেশন শেয়ারিং করতে পারবে ঐক্যবদ্ধ হতে পারবে তত বেশী বুদ্ধিমান হবো। সারকথা আমরা ইনফরমেশনকে যত বেশী একইধরনের করতে পারবো তত কম সংঘর্ষে তত বেশী নিউরনসমূহ একে অপরের সংগে কানেক্টিভিটি তৈরী করতে পারবে আর তত...

মানুষ কেন মনযোগ হারায়? মনযোগ কিভাবে হারায়?

Image
মানুষের মস্তিষ্কের উপর বিস্তর গবেষণা তৈরী করা হয়েছে কম্পিউটার। আর আমরা জানি ইনপুট-প্রসেসিং-আউটপুট এটা মস্তিষ্কেরই মূলনীতি। এখন যদি স্পেসিফিক ইনপুট আমরা দেই তখন প্রসেসিং সেই স্পেসিফিক বিষয়ে হয়ে থাকে আর স্পেসিফিক একটা রেজাল্টই তো আসবে,  তাই না? অবশ্যই তাই। আর এই বিষয়টাতে মনযোগের কোনো বিঘ্নতাই ঘটেনা। কিন্তু আমাদের ইনপুট যদি এরকম হয় উদাহরণস্বরুপ নোয়াখালীতে লায়লা দেবরের হাত ধরে পালিয়ে গেছে, একটু পরেই ইনপুট দিলাম চাদপুরে বিরাট ইলিশ পাওয়া গেছে। এই পরপর দুটো খবরের মধ্যে কি কোন রিলেট করতে পারলেন আপনি? না পারেন নি।  এভাবেই আমাদের মস্তিষ্ক হয়রাণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার দেয়া স্ক্যাটারড তথ্যে হত বিহবল হয়ে গেছে। তার স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলতেছে। অর্থাৎ মনযোগ হারাচ্ছেন আপনি। এখন কি করবেন?  হ্যা যেটা যেভাবে কাজ করে সেটাকে সেভাবে কাজ করতে দিবেন।  ধন্যবাদ।